গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ট্রাম্পের শুল্ক, বিটকয়েনের দামেও পতন

    ট্রাম্পের শুল্ক, বিটকয়েনের দামেও পতন

    0
    92
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আবারও কমলো বিটকয়েনের দাম। মূল্য কমে যাওয়ার কারণে নভেম্বরের পর থেকে সর্বোচ্চ দরপতনের নতুন রেকর্ড গড়েছে বিটকয়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার কারণে বিশ্বজুড়ে আর্থিক সেক্টরে অস্থিরতার মধ্যেই বিটকয়েনের দাম কমেছে প্রায় ১২ শতাংশ। খবর অনুসারে,বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম শেষ ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫ হাজারের নীচে অর্থাৎ ৭৪ হাজার ছ’শ ৩৭ ডলারে।

    অন্যদিকে, দ্বিতীয় বড় ক্রিপ্টোমুদ্রা ইথারের দাম প্রায় ৯ দশমিক ৬২ শতাংশ কমে এক হাজার ছ’শ ৭৭ ডলারে দাঁড়িয়েছে।এর আগে,এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ৮৯ হাজার ডলারের নিচে নেমে আসে।এর কেবল এক মাস আগেই মুদ্রাটির দাম পৌঁছেছিল সর্বকালের সর্বোচ্চ এক লাখ আট হাজার ডলারের ওপরে।

    উল্লেখ্য,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিনই এমন রেকর্ড গড়ে ক্রিপ্টোমুদ্রাটি।ওই সময় প্রথম বিটকয়েন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে দামি ক্রিপ্টোমুদ্রা হিসেবেই রয়ে গেছে বিটকয়েন।