গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির কর্তব্য পথ

    প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির কর্তব্য পথ

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স
    প্রজাতন্ত্র দিবস ঘিরে উৎসবের আমেজ রাজধানী দিল্লিতে। জোরকদমে চলছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। সেজে উঠেছে কর্তব্য পথ।
    প্রজাতন্ত্র দিবসে উৎসবে পা মেলাবে দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রতিনিধিরা। থাকবে প্রতিটি রাজ্যের তরফে, তাদের বিশেষত্বের ভিত্তিতে একটি করে ট্যাবলো। শুধু রাজ্যই নয়, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে কেন্দ্রের মোট ১০টি মন্ত্রকের ট্যাবলোগুলিও। মোটের উপর হাতেগোনা ৩১টি ট্যাবলো অংশ নেবে এদিনের প্য়ারেডে।
    তবে এই সকল ট্যাবলোগুলির মধ্যে নজর কেড়েছে উত্তরপ্রদেশের মহাকুম্ভের ট্যাবলো। যার নাম সমুদ্র মন্থন। এবার সেই সমুদ্রমন্থন ও কুম্ভের রূপ দেখা যাবে প্রজাতন্ত্র দিবসে। কর্তব্য পথে চলবে দেবতা-অসুরের যুদ্ধে ছবি।