গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Bankura বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার সারেঙ্গায়

    বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার সারেঙ্গায়

    0
    363
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাঘের আতঙ্ক যেন কাটতেই চাইছে না। শুক্রবার রানিবাধের পর শনিবার বাঁকুড়ার সারেঙ্গায় বাঘের পায়ে ছাপে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

    এদিন সকালে ব্লকের নেতুবপুর অঞ্চলে রাস্তার ধারে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছেন স্থানীয়রা। এই খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বনদফতরের আধিকারিক এবং সারেঙ্গা থানার পুলিশ কর্মীরা। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর এটা যে বাঘের পায়ের ছাপ সে বিষয়ে নিশ্চিত হয়েছেন আধিকারিকরা। স্থানীয়দের একা জঙ্গলে যেতে নিষেধ করেছে বনদফতর। উল্লেখ্য, জিনাতের খোঁজে আসা প্রেমিক পুরুষ বাঘটি গত সোমবার রাইকার জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিকে রওনা দিয়েছিল। ফের সেই বাঘটি ফেরত এসেছে কিনা তা নিশ্চিত করতে চাইছে বন দফতর।

    ইতিমধ্যে পড়্যাশোল জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বন দফতরের পক্ষ থেকে। তবে বাঘের গতিবিধি চিহ্নিত করা সম্ভব হয়নি।