
আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে।
সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন? ইউআইডিএআই সূত্রের খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডেই লুকনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ।
বর্তমানে যে এম আধার অ্যাপ আছে, সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপে কিউ আর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে। তবে পুরোটাই এখনও ভাবনার স্তরে।








