গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

    মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হয়েছে এক যুবকের ঝুলন্ত দেহ। দিনের ব্যস্ত সময়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে আতঙ্ক ছড়ায় পথচারীদের মধ্যে।
    স্থানীয়রাই প্রথমে যুবককের ঝুলন্ত দেহ দেখতে পান। মৃত বছর ৩৫ এর যুবকের নাম সঞ্জয় মিত্র। তাঁর বাড়ি উল্টোডাঙায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উল্টোডাঙা মেন রোড এবং সিআইটি রোড মোড়ের ওপর থাকা হাডকো ফুট ওভারব্রিজের লোহার কাঠামো থেকে ঝুলছিল ওই যুবকের দেহ। গলায় বাঁধা ছিল নাইলনের দড়ি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরে কোনও কাজকর্ম ছিল না সঞ্জয়ের।
    সাত বছর আগে তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। পরিবার সূত্রে দাবি, বর্তমানে বাড়ির কারও সঙ্গেই যোগাযোগ রাখতেন না সঞ্জয়। থাকতেন হাওড়ার কোনও এক জায়গায়। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।