গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ইসরোর নতুন চেয়ারম্যান হবেন ভি নারায়ণ

    ইসরোর নতুন চেয়ারম্যান হবেন ভি নারায়ণ

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান চলেছেন ভি নারায়ণ। এরই সঙ্গে ভারত সরকারের মহাকাশ বিভাগের সচিব পদেও দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার।
    ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন আগামী ১৪ জানুয়ারি। সে দিনই ইসরোর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন ভি নারায়ণ। মন্ত্রিসভার নিয়োগ করা কমিটি জানিয়েছে, আগামী দু’বছরের জন্য ইসরো প্রধানের দায়িত্ব সামলাবেন নারায়ণ। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান ছিলেন তিনি। এ ছাড়াও ভ্যালিয়ামারার দায়িত্বও সামলেছেন এই বিজ্ঞানী। দেশের ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারায়ণ। ইসরোর আসন্ন গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। তামিলনাড়ুতে জন্ম নারায়ণের। সেখানেই তাঁর বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে। খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন নারারণ। স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারের জন্য রৌপ পদক দেওয়া হয়েছিল তাঁকে। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে।
    ১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়।