গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National উন্নয়নের জয়, সুশাসনের জয় : মোদী

    উন্নয়নের জয়, সুশাসনের জয় : মোদী

    0
    89
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দিল্লি বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়কে উন্নয়নের জয়, সুশাসনের জয় বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সবার্তায় দিল্লি বিধানসভায় প্রায় আড়াই দশক পর বিজেপিকে ক্ষমতায় বসানোর পর মোদী লিখেছেন, সবার উপরে জনশক্তি।

    এই ভোটে বিকাশ জিতেছে, আর দক্ষ সুশাসনের জয় হয়েছে। দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সমস্ত ভোটার ভাই-বোনকে তিনি প্রণাম জানাচ্ছেন। দিল্লির উন্নয়নের জন্য বিজেপি কোনও চেষ্টার ত্রুটি রাখেনি। বিজেপি যে গ্যারান্টি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রেখেছে। মোদীর কথায়, এছাড়াও বিকশিত ভারত গড়ে তুলতে দিল্লির ভূমিকা অগ্রণী হবে।

    বিজেপির সমস্ত কার্যকর্তা ও কর্মীদের জন্য গর্ববোধ হয়। যাঁরা এই বিশাল জয় ছিনিয়ে নিয়ে এসেছেন তাঁদের অক্লান্ত পরিশ্রম দিয়ে। এরপর থেকে বিজেপি আরও জোর দিয়ে দিল্লির বিকাশে কাজ করতে পারব।