গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ওয়াল স্ট্রিটে ধস, মন্দা আশঙ্কায় পতন সেনসেক্সও

    ওয়াল স্ট্রিটে ধস, মন্দা আশঙ্কায় পতন সেনসেক্সও

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আমেরিকার আর্থিক মন্দার আশঙ্কা নিয়ে  সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যে ধস নেমেছে আমেরিকার শেয়ার বাজারে। ভারতে শেয়ার বাজার খোলার পরে প্রাথমিকভাবে ৪০০ পযে্ট পতন হয়েছে  সেনসেক্সের। ২০২২ সাল থেকে সোমবার পর্যন্ত  সর্বকালীন পতন হয়েছে  ন্যাসড্যাক-এর সূচকে। শুধুমাত্র আমেরিকাতেই নয়  ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া , অস্ট্রেলিয়া  এবং ইউরোপেও মঙ্গলবার বাজার খোলার সময়ে শেয়ার বাজার নিম্নমুখী ছিল। 
    জাপানের শেয়ার  বাজারে নিকি ২২৫-এর সূচক ২.৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ায়  কোসপির সূচক ২.৩ শতাংশ, অস্ট্রেলিয়ার এস অ্যান্ড পি/এএসএক্স ২০০-র সূচক ১.৮ শতাংশ কম ছিল। ইউরোপীয়  দেশগুলির  শেয়ার  বাজারের সূচক স্টকস ৬০০-এর সূচকও ১.২৯ শতাংশ কম ছিল সোমবার।