
ঘূর্ণিঝড় সেনিয়া পশ্চিমবঙ্গে সরাসরি কোনও প্রভাব নেই। তবে হাওযার গতিবেগে পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সোমবার থেকে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে তাই পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। আগামী পাঁচ দিনে কলকাতায় তাপমাত্রা ১৭থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। জেলাগুলিতে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দিনের বেলায় শীতের আমেজ কমলেও ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হবে। আগামী ৩-৪ দিনে রাজ্যের সব জেলায় সকালবেলায় কুয়াশা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলের জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই শীতের আমেজ বজায় থাকবে।
দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি।






