
প্রথমে কালীঘাট, আর মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শনের পর দক্ষিণেশ্বরে যাওয়ার পথে কালো পতাকা-গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ বেলুড় মঠে গিয়ে সেখানে মন্দির দর্শন করে অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গে কথা বলেছেন জ্ঞানেশ কুমার।
প্রায় ৪৫ মিনিট তিনি মঠে ছিলেন। বেলুড় থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর। তার পরে তিনি যান দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। সেখানে যাওয়ার পথে জ্ঞানেশ কুমার-কে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার।
সেখানেও জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল বিক্ষোভকারী কালো পতাকা দেখান। গো ব্যাক স্লোগান দেওয়া হয়।






