গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata আনন্দপুরে কেক প্রস্তুতকারী কারখানায় আগুন

    আনন্দপুরে কেক প্রস্তুতকারী কারখানায় আগুন

    0
    44
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আনন্দপুরের মোমো কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে আবারও আনন্দপুরে এবার একটি প্রসিদ্ধ কেক প্রস্তুতকারী সংস্থার কারখানায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাসের কসবা এলাকায় ওই কেক প্রস্তুতকারী সংস্থার কারখানা রয়েছে। সোমবার কারখানায় কাজ চলছিল। রাত আটটার পর কারখানার ভিতর আগুন দেখতে পাওয়া যায়। কর্মীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। বর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দ্রুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
    এদিকে, গোবরডাঙা স্টেশন লাগোয়া বাজারে বিধ্বংসী আগুন। আগুনের গ্রাসে পুড়েছে বেশ কয়েকটি দোকান।