গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Bankura পরিবর্তন যাত্রায় বুলডোজারে চেপে সুকান্ত

    পরিবর্তন যাত্রায় বুলডোজারে চেপে সুকান্ত

    0
    357
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ক্ষমতায় এলে বুলডোজার চলবে, মুখে নয়। পরিবর্তন যাত্রায় সোজা বুলডোজার নিয়ে হাজির সুকান্ত মজুমদার।
    বাঁকুড়ার রানিবাঁধে বুলডোজারে চেপে পরিবর্তন যাত্রায় অংশ নিলেন সুকান্ত মুজমদার। তৃণমূল সরকারকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার স্লোগান লেখা প্ল্যাকার্ডও দেখা গিয়েছে বিজেপির পরিবর্তন যাত্রায়। বুলডোজারে সুকান্ত মজুমদার ছাড়াও স্থানীয় বিজেপি নেতৃত্বরা ছিলেন। বুলডোজারে চেপে বেশকিছুটা পথ যান তাঁরা। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার নাতি সারা দেশে চর্চিত। অপরাধীদের সম্পত্তি গুঁড়িয়ে দিতে বুলডোজার পাঠায় উত্তরপ্রদেশ সরকার। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি এ রাজ্যের মানুষ চাইছেন বুলডোজার সরকার। বুলডোজার সরকার অর্থে সরকার যে সবসময় বুলডোজার চালাবে তা নয়, মানুষ চাইছেন এমন সরকার হোক যে সরকার অপরাধীদের বিরুদ্ধে তদক্ষণাৎ ব্যবস্থা নিক।
    সেটাই বুলডোজার সরকারের অর্থ। বিজেপি এলে যাঁরা মহিলাদের সঙ্গে অপরাধমূলক কাজ করবেন, তাদের বাড়িতে বুলডোজার চলবে।