গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata পুজো মিটতেই বাতাসে শীতের আমেজ

    পুজো মিটতেই বাতাসে শীতের আমেজ

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। পুজো মিটতেই বাতাসে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। নিম্নচাপের কিছুটা ভ্রূকুটি থাকলেও বিদায় নিয়েছে বর্ষা। আর নামতে শুরু করেছে পারদের মাত্রা।

    বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমেছে। পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় শহরে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ নামতে পারে ৫০ শতাংশের নীচে, ফলে সকাল ও রাতের হালকা ঠান্ডা আরও অনুভূত হবে। অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের দাপট আগেই শুরু হয়েছে। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা সপ্তাহের শেষে নেমে যেতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। আসলে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের দিকে সরে গেছে। ফলে পশ্চিমবঙ্গে এর বিশেষ প্রভাব নেই। শুধুমাত্র সুন্দরবন এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।

    রাতে শোওয়ার সময় কম্বল বা লেপের দরকার পড়ছে না ঠিকই কিন্তু পাখা কমাতে হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার আরও পরিবর্তন হবে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।