গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক দাওয়াই কমিশনের

    ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক দাওয়াই কমিশনের

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স
    ভোটার তালিকা, ইভিএম, ভিভিপ্যাট গণনা, অকস্মাৎ ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে প্রশ্নে বিদ্ধ নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ করার কাজ শুরু করেছে।
    কমিশন যে ২৮টি পদক্ষেপ করছে তার মধ্যে রয়েছে, অস্বীকৃত এবং নিষ্ক্রিয় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা, বিএলও-দের সচিত্র পরিচয়পত্র প্রদান, ইভিএমের মাইক্রোকন্ট্রোলার নিয়মিত পরীক্ষা, অন্যান্য দেশের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা, একটি অ্যাপে ভোট সংক্রান্ত সব সমস্যার সমাধান, ১০০ শতাংশ ওয়েবকাস্টিং, প্রতি মুহূর্তে ভোটের হারের আপডেট দেওয়া। কমিশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গত ছ’মাস ধরে দেশজুড়ে সব রাজনৈতিক দল-সহ অংশীদারদের সঙ্গে নিয়ে ভোটপ্রক্রিয়ার সব স্তরে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে।।
    কমিশন জানিয়েছে, গোটা ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে মোট ২৮টি পদক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ৪ হাজার ৭১৯টি বৈঠক করা হয়েছে। এর মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরাই ৪০টি বৈঠক করেছেন।