গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক সূর্য, সহ-অধিনায়ক শুভমন

    এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক সূর্য, সহ-অধিনায়ক শুভমন

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    এশিয়া কাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদব, তাৎপর্যপূর্ণভাবে সহ-অধিনায়কের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতের টেস্ট দলের ক্যাপ্টেন শুভমন গিলকে।
    আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ইউনাইটেড আরব আমিরাতে এশীয় কাপের ১৭তম আসর বসতে চলেছে। ভারতীয় দলের বাকি সদস্যরা হলেন-রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, দ্বিতীয় উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। জসপ্রীত বুমরাহ, অশদীপের পাশাপাশি রয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা। ১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে।
    তাঁরা হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচ জনের মধ্যে কাউকে নেওয়া হবে।