গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International এপস্টিন নথিতে ট্রাম্পের নাম

    এপস্টিন নথিতে ট্রাম্পের নাম

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশ আটকাতে চাইছেন রিপাবলিকানেরা? মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ,হাউস অফ রিপ্রেজেন্টেটিভ্স‌ গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার আগেই রিপাবলিকানেরা ছুটি নিয়ে বাড়ির পথ ধরেছেন।

    অনেকের দাবি, এপস্টাইনের ফাইল প্রকাশ করার ভোটাভুটিতে যাতে যোগ দিতে না-হয় সেই কারণেই এই সিদ্ধান্ত। ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানেরা এপস্টাইনের ফাইল নিয়ে ভয় পাচ্ছেন।এদিকে যৌনকর্মের জন্য শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ধনকুবের জেফ্রি এপস্টিন সম্পর্কিত নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকবার উঠে আসায়, মে মাসেই তাকে সতর্ক করেছিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ রিপোর্টে উঠে আসে,হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি সরাসরি জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল বন্ডি।ওই বৈঠকে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন তার ডেপুটি টড ব্লানশ।উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জুলাই শিশু পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন ধনকুবের জেফ্রি এপস্টিন।গ্রেপ্তারের এক মাসের মধ্যে নিউ ইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন তিনি। সেই সময় প্রথম মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অতীতে ট্রাম্প ও এপস্টিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে একাধিক ছবি ও ভিডিওতে প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে বহু আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তি এপস্টিনের মাধ্যমে শিশু যৌনকর্মী পাচারের সুবিধাভোগী ছিলেন বলে দাবি করেছেন তদন্তসংশ্লিষ্টরা।

    এপস্টিন সংশ্লিষ্ট নথিতে থাকা এসব ব্যক্তির নাম প্রকাশের দাবিও তুলেছেন অনেকেই। প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করার পর ৮ জুলাই প্যাম বন্ডি ঘোষণা করেন, এপস্টিনের নথিগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে না।