গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs দুই বাসের রেষারেষিতে জখম মহিলা, ধুন্ধুমার তেলেঙ্গাবাগানে

    দুই বাসের রেষারেষিতে জখম মহিলা, ধুন্ধুমার তেলেঙ্গাবাগানে

    0
    2660
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বছরের শেষ দিনে বাসের রেষারেষিতে তেলেঙ্গাবাগানে গুরুতর জখম হয়েছেন মহিলা। তাঁর পা বাসের চাকায় পিষ্ট হয়েছে।
    দুর্ঘটনার পর দুটি বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। জানা গিয়েছে হাওড়া বারাসতগামী একটি বাস এবং বাগবাজার গড়িয়াগামী অপর একটি বাসের রেষারেষি করছিল। সেইসময় এল ২৩৮ রুটের বাসটি তেলেঙ্গাবাগানে সিগন্যাল ভেঙে মহিলাকে অনিমা দত্ত নামে এক মহিলার পা পিষে দেয়। গুরুতর জখম অবস্থায় অনিমা দত্তকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই স্থানীয় বাসিন্দারা দুটি বাসে ভাঙচুর চালায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
    স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। খবর পেয়ে মানিকতলা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।