
লক্ষ্মীর ভাণ্ডার নয়, আগে জমা জল সরাক প্রশাসন। এই দাবিতে হাওড়ার ডোমজুড়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। ১৫ থেকে ২০ দিন ধরে জমা জলে বিপন্ন হাওড়ার ডোমজুড়ের বিপন্ন পাড়ার বাসিন্দারা।
৪টি পাড়ার ২০০ বাড়িতে জল জমে রয়েছে। এর আগে প্রায় দেড় কোটি খরচ করে খাল সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়েও থেমে যায়। প্রতিবাদে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা যদিও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন ৬টি পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা হচ্ছে।
শুক্রবার এলাকার মহিল স্লোগান তুলেছেন লক্ষ্মীর ভাণ্ডার নয়, আগে জমা জল সরাক প্রশাসন। বৃষ্টির জমা জল কার্যত পচা খালের চেহারা নিয়েছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে।







