
পশ্চিমবঙ্গে বাঙালিরা বাংলায় কথা বলবেন। নন্দকুমারের সভা থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ।
তাঁর দাবি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন উর্দুতে কথা বলতে হবে। বাংলা থেকে বাঙালির অস্তিত্ব মেটাতে চাইছেন ফিরহাদ হাকিম। যাঁরা এসব বলছেন তাঁদের বলুন যেখানে উর্দুতে কথা বলেন মানুষ সেখানে চলে যেতে। বাংলায় বাঙালিরা বাংলাতেই কথা বলবে। যাঁরা বাংলার সংস্কৃতি মেটানোর চেষ্টা করবে উত্তরপ্রদেশের বুলডোজার তাঁদের উচিত শিক্ষা দেবে। যোগী আদিত্যনাথ বলেছেন উত্তরপ্রদেশের বুলডোজার শুধু রাস্তা তৈরিই করে না। মাফিয়াদেরও চিকিৎসা করে।
এই বুলডোজার সেখানেই চলে যেখানে ডবল ইঞ্জিনের গতি থাকে। রবিবার কাঁথি, সোনামুখী, নন্দকুমারে সভা করেছেন যোগী আদিত্যনাথ। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা বুলডোজার চেপে যোগী আদিত্যনাথের সভায় যোগ দিয়েছেন।








