
তাঁদের মত বাংলায় বিজেপি যদি লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে রাজনীতি ছেড়ে দেবেন। হুগলির সপ্তগ্রামে সভা থেকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর প্রশ্ন দেশে বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেখানে কেন নিঃশর্তে মহিলাদের ভাতা দিতে পারে না। তিনি বলেছেন দিল্লিতে বলেছিল সরকার গড়লে আড়াই হাজার টাকা দেবে। ১৪ মাস হয়ে গেল কেউ পাঁচ পয়সাও পায়নি। বেকার যুবক যুবতীদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কাউকেই কিছু দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন বিজেপির ইস্তেহার হল চিটফান্ডের লিফলেট।
বিজেপিকে আফগানিস্তানের তালিবানের সঙ্গেও তুলনা টেনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় তালিবানরা বৌদ্ধমূর্তি ভাঙে, আর বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। এর আগে পূর্ব মেদিনীপুরের ময়নায় রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।









