
গ্যাস নিয়ে দুই তুতো ভাইয়ের ঝামেলায় মৃত্যু হয়েছে এক যুবকের। মুর্শিদাবাদের সালারের ঘটনায় শোরগোল পড়েছে।
জানা গিয়েছে হেঁসেলে বিকল্প জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করেছিল মাঝি পরিবার। বাড়ির উঠোনে কাঠ শুকোতে দেওয়া নিয়ে দুই তুতো ভাইয়ের ঝামেলা বাধে। কিছুক্ষনের মধ্যে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ ঝামেলার মধ্যে লাঠি দিয়ে শুদ্ধধন মাঝিকে মেরে পালিয়ে যায় তাঁর তুতো ভাই।
রক্তাক্ত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।








