গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata পাটুলিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

    পাটুলিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাস্তায় যুবকের দেহ উদ্ধারে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে পাটুলিতে। জানা গিয়েছে পয়লা বৈশাখের রাতে বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া করতে বেরিয়েছিলেন পাটুলির রবীন্দ্রপল্লির বাসিন্দা টোটোন আইচ।

    তারপর আর বাড়ি ফেরেননি। বুধবার বাড়ির কাছে ফুটপাথে অচৈতন্য অবস্থায় পড়েছিল টোটন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ বাঘাযতীন এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে টোটনের বচসা বাধে।

    বচসা থেকেই হাতাহাতি, মারামারি হয় বলে অভিযোগ পরিবারের। তাতেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যাদবপুর থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।