গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News ঠনঠনিয়ায় পুজো দিয়ে রোড শো মোদীর, চক্রবেড়িয়ায় মমতা

    ঠনঠনিয়ায় পুজো দিয়ে রোড শো মোদীর, চক্রবেড়িয়ায় মমতা

    0
    3

    বনগাঁ, আরামবাগে প্রচার সেরে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে কলকাতায় রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে ঠনঠনিয়া কালীমন্দিরে পৌঁছন প্রধানমন্ত্রী। এরপর ৩০০ টাকার ডালিতে জবা, রজনীগন্ধা, পদ্ম, আকন্দ ফুলের মালা নিয়ে মন্দিরে পুজো দিয়েছেন নরেন্দ্র মেদীী। বাইরে তখন উৎসুক জনতার ভিড়। পুজো দেওয়ার বিডন স্ট্রিট থেকে গাড়িতে ওঠেন। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় এবং শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমথর্নে রোড শো করেন। বিডন স্ট্রিট থেকে খান্না পর্যন্ত রাস্তার দুধারে কার্যত মানুষের জনজোয়ারে ভেসে যায়। হুড খোলা গাড়ি থেকে সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।