
উৎসবের মেজাজে ভোট হচ্ছে, বিজেপির বিদায় কেউ আটকাতে পারবে না। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সাধারণ সম্পাদক আরও বলেছেন এই ভোট বিজেপিকে প্রত্যাখ্যান করার ভোট। তিন মাস ধরে রাস্তায় রয়েছেন। বিগত ৫ বছর ধরে বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে তার জবাব মানুষ দেবেন। প্রতিফলন হবে ৪ তারিখ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে রাগ তার প্রতিফলন থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দেখেছেন, তারাই তৃণমূলের পক্ষে ভোট দেবেন।









