গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর – বুধবার পথে নামছেন সৌরভ, ডার্বি ফেরানোর দাবিও   ...

    আর জি কর – বুধবার পথে নামছেন সৌরভ, ডার্বি ফেরানোর দাবিও             

    0
    192
    budhbaar pothe namche Sourav
    budhbaar pothe namche Sourav
    আর জি করকাণ্ডের প্রতিবাদের বুধবার রাস্তায় নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেলে ময়দানে গোষ্ঠপালের মূর্তির নীচে জমায়েত করবেন প্রাক্তন খেলোয়াড়রা।
    এরপর চিকিৎসক খুনের প্রতিবাদে মিছিল হবে। সেই মিছিলেই হাঁটবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বুধবার সন্ধেয় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরী থেকে একটি প্রতিবাদ মিছিল করা হবে। সেখানেও যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  এর আগে সোমবার রাতেই নিজের সোশ্যাল মিডিয়া নিজের প্রোফাইল পিকচার কালো করে দেন। এদিকে ডুরান্ড ডার্বি ফেরানোর দাবিতে এক ছাতার তলায় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান। কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে তিন প্রধানের কর্তারা আওয়াজ তুলেছেন ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতাতেই আয়োজন করা হয়। সেই সঙ্গে আর জি করের চিকিৎসক  খুনেরও বিচারের দাবি তুলেছেন কর্মকর্তারা। আর জি কর কাণ্ডের প্রতিবাদের আবহে নিরাপত্তার লঙ্ঘনের কারণ দেখিয়ে বাতিল করা হয ডুরান্ড ডার্বি। তার প্রতিবাদ জানিয়েছে কলকাতার ফুটবলমোদীরা। সমর্থকদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন। তিন ক্লাবেরই আশ্বাস রাজনৈতিক রং বাদ দিয়ে সুবিচারের লড়াইয়ে তারা সবাই থাকবেন।