
জমিকাণ্ডে গ্রেফতার ইসকনের লক্ষ কণ্ঠে গীতাপাঠের দায়িত্বে থাকা জগদ্ধাত্রীয়া মহারাজ। ১২ বছর আগের পুরনো একটি মামলায় জগদ্ধাত্রীয়া মহারাজকে প্রথমে আটক করে পুলিশ।
পরে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার নবদ্বীপ আদালতে জগদ্ধাত্রীয়া মহারাজকে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নবদ্বীপের বামন পুকুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান নমিতা বিশ্বাস অভিযোগ করেছেন জগদ্ধাত্রীয়া দাস তাঁর পঞ্চায়েত এলাকায় জমির জাল কাগজ তৈরি করে জমি দখল করে কন্সট্রাকশন করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার হয়েছেন জগদ্ধাত্রীয়া মহারাজ। শুক্রবার জগদ্ধাত্রী মহারাজ যখন আদালতে তোলা হয় তখন বিজেপির কিষাণ মোচার সদস্যরা এবং সন্ত সমাজের লোকজন সেখানে হাজির ছিলেন। বিশ্ব হিন্দু পরিষেদর বক্তব্য মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে জগদ্ধাত্রীয়া মহারাজকে।









