
জয়ন্তবাহিনীর একের পর এক অত্যাচারের ভিডিও ভাইরাল হতে পুলিশ এবং তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিকেই আঙুল তুলেছেন মদন মিত্র। নিজের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উড়িয়ে মদন মিত্র দাবি করেছেন জয়ন্তরা গুন্ডা।
তাঁর আরও অভিযোগ পুলিশ চাইলেই জয়ন্তদের ধরতে পারে। কিন্তু তা না করে পুলিশ বারবার তাঁকে বলেছে, বিষয়টি সৌগত রায়কে জানাতে। কিন্তু সৌগত রায়কে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি মদন মিত্রর। নিজের প্রাণহানিরও আশঙ্কাপ্রকাশ করেছেন মদন মিত্র।









