
চ্যাংদোলা করে মার, অস্ত্র প্রশিক্ষণের পর এবার তালতলা ক্লাবে কিশোরের যৌনাঙ্গে সাঁড়াশি দিয়ে চেপে নৃসংস অত্যাচারের ভিডিও সামনে এসেছে। বিজেপির তরফে পোস্ট করা ওই ভিডিওয় চোর সন্দেহে নাবালকে বিবস্ত্র করে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে জয়ন্ত সিংয়ের শাগরেদ প্রসেন দাস ওরফে লাল্টুর বিরুদ্ধে।
অন্যদিকে জয়ন্ত সিংয়ের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে শাগরেদদের হাতে পিস্তল তুলে দিচ্ছেন জয়ন্ত। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এস নিউজ। স্থানীয়দের দাবি তালতলা ক্লাবের পাশে বাজারে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চালায় জয়ন্তর গ্যাং। ওই ভিডিওয় জয়ন্তর শাগরেদ বাপ্পাকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন জয়ন্ত। এদিকে ভিডিও ভাইরাল হতেই বিজেপির রাজ্য সভাপতি অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত বলে মনে করেন। একের পর কে ভিডিওয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেছেন দুষ্কৃতীদের অত্যাচার করার জন্য ছুট দিয়ে রেখেছে তৃণমূল। কন্ডিশন একটাই ভোটে জেতাতে হবে।









