গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়

    প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়

    0
    430
    Former Indian cricketer Anshuman Gaikwad passed away
    Former Indian cricketer Anshuman Gaikwad passed away
    প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি।
    বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিখ্যাত এই ক্রিকেটার। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। নিজের শহর বরোদাতেই তার পর থেকে চিকিৎসা চলছিল তাঁর। ২২ বছরের ক্রিকেটজীবনে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন গায়কোয়াড়। ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ৪০টি টেস্টে তাঁর রান সংখ্যা ১ হাজার ৯৮৫। শতরান করেছেন দু’টি, অর্ধশতরান ১০টি। সর্বোচ্চ রান ২০১। মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন তিনি,সেখানে রান সংখ্যা ২৬৯ । প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২ হাজার ১৩৬ রান করেছেন। শতরান রয়েছে ৩৪টি। ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বও সামলেছেন তিনি। অনিল কুম্বলে যখন দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ইনিংসের ১০টি উইকেটই তুলে নিয়েছিলেন, তখন গায়কোয়াড়ই ভারতীয় দলের কোচ ছিলেন। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে যখন গায়কোয়াড় ভর্তি ছিলেন, সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন পাতিল ও দিলীপ বেঙ্গসরকার। কঠিন সময় তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বোর্ড সচিব। গায়কোয়াড়ের চিকিৎসার জন্য ১ কোটি টাকা দেয় বোর্ড। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবং ভারতীয় দলের কোচ হওয়ার মাঝে তিনি জাতীয় ক্রিকেট দলের নির্বাচকও হয়েছিলেন। ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড গায়কোয়াড়কে সিকে নায়ডু জীবনকৃতি সম্মান দেয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌরভ গঙ্গেপাধ্যায়, জয় শাহ, সুনীল গাভাস্কার সহ অন্যান্যরা।