গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata বিশ্বকর্মাপুজোর ছুটি বাতিলে তোপ শুভেন্দুর

    বিশ্বকর্মাপুজোর ছুটি বাতিলে তোপ শুভেন্দুর

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এই সরকারকে দ্বিতীয় মুসলিম লিগ সরকার বলে আক্রমণ করায় মুখ্যমন্ত্রী রেগে গিয়েছিলেন। পুরসভার নোটিসে তাই প্রমাণ হয়েছে। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

    রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন ইদে ৪দিন ছুটি দিলেও আপত্তি নেই, কিন্তু বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে কেন। ইসলামিক দেশ পাকিস্তানেও এমনটা হয় না। এমনটা করে সনাতনীদের আঘাত করা হচ্ছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগে এক ভিডিও বার্তায় বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন সারা দেশে ইদে একদিন ছুটি।

    অথচ কলকাতায় বিশ্বকর্মাপুজোয় ছুটি বাতিল করে ইদে দুদিন ছুটি দেওয়া হচ্ছে। প্রশ্ন তুলেছিলেন এটা বাংলাদেশ নাকি।