গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ভীমপুর-কান্দিতে তৃণমূলের দাপাদাপি, আক্রমণ সুকান্ত-র

    ভীমপুর-কান্দিতে তৃণমূলের দাপাদাপি, আক্রমণ সুকান্ত-র

    0
    283

    ভীমপুরে পিস্তল নিয়ে তৃণমূল কর্মীকে তৃণমূল কর্মীর হুমকি। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার পিস্তল। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার।

    বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে আক্রমণ করে লিখেছেন যখন একটি রাজনৈতিক দলে যোগদানের অনুপ্রেরণা শুধুমাত্র তোলাবাজি এবং কাটমানি দ্বারা চালিত হয় তখন তাঁর পরিণতি ভয়াবহ হতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা একে অপরকে হত্যা করতেও দ্বিধা করছে না। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে সন্ত্রাস ছড়িয়ে কীভাবে সরকার চালাতে হয় তার মডেল তৈরি করেছেন।

    এই ফ্রাঙ্কেনস্টাইনের দানবরা একদিন তৃণমূল সরকারের রাজনৈতিক পতন ডেকে আনবে। এটা শুধু সময়ের ব্যাপার।

    ছবি  সৌজন্যে : এক্স