গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ভোটগ্রহণ, বিক্ষিপ্ত অশান্তির খবর বুথে বুথে

    ভোটগ্রহণ, বিক্ষিপ্ত অশান্তির খবর বুথে বুথে

    0
    111
    Polling reports of scattered unrest in booth after booth
    Polling reports of scattered unrest in booth after booth

    পঞ্চম দফার নির্বাচনের শুরুতেই রাজ্যের ৭টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে অশান্তির খবর আসছে। ভোটের সকালে খানাকুলে আক্রান্ত রাজহাটি ১ নম্বর অঞ্চলের বিজেপির উপপ্রধান তপন বাগ।

    তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।এদিকে উলুবেড়িয়ার আমতা বিধানসভার মানকুর দেবগ্রামের ২২৩ নম্বর বুথে উত্তেজনা। বিজেপির এক বুথ সভাপতি অর্জুন রং-এর ভাইপোর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।একইভাবে কল্যাণীর গয়েশপুরে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।এদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার টিটাগড় ২১৫ নম্বর বুথে উত্তেজনা। ভোট কেন্দ্রের ভিতরে  বিজেপির বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। পুরশুড়ার বালিপুর মেলাতলা হাইস্কুলে বুথ নম্বর ২৬১তে বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। খানাকুলের বালিপুর ২৫৯ এবং ২৬০ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধার অভিযোগ।