তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এবার থানার আইসি। বীরভূমের সিউড়ির ঘটনা। গোয়ালপোখলের পর আবারও আক্রান্ত পুলিশ। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে থানার আইসি কলার, ব্যাজ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূলের যুব সভাপতি। মঙ্গলবার সিউড়ির মিনিস্টিলে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই নেতা বাবু আনসারি এবং ইকবাল আনসারির মধ্যে সংঘর্ষ বাধে। এর আগেও এই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকবার। ইকবাল আনসারির অভিযোগ বাবু আনসারির দলবল পিস্তল নিয়ে এলাকা দখল করতে আসে। বাধা দিতেই সংঘর্ষ বাধে। ইকবাল আনসারির লোকজন বাবু আনসারির এক ব্যক্তিকে ধরে পিছমোড়া করে বেঁধে রাখে।
গ্রাম থেকে শহর
News & Much More








