গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk সিজিও কমপ্লেক্সে সন্দীপ, নিজামে দেবাশিসরাও   

    সিজিও কমপ্লেক্সে সন্দীপ, নিজামে দেবাশিসরাও   

    0
    197
    Sandeep in CGO complex Debashis in Nizam too
    Sandeep in CGO complex Debashis in Nizam too
    বাড়িতে সিবিআই তল্লাশির পর ফের দশম দিনেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ।
    সোমবার সকালে হলুদ রঙের একটি ফাইল হাতে নিয়ে সিবিআই দফতরে ঢুকেছেন তিনি। পাশাপাশি সিজিওতে হাজিরা দিয়েছেন আর জি কর-এর বর্তমান এমএসভিপি ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জি। এদিকে রবিবারের পর সোমবারও সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম ও প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। ফাইল হাতে করে তিনিও নিজামে ঢুকেছেন বলে খবর। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে গত শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগে ফরেন্সিক কর্তা দেবাশিসের কেষ্টপুরের বাড়িতেও রবিবার সকালেই গিয়েছিল সিবিআই। এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয়ের বাড়িতে রবিবার হানা দিয়েছিল সিবিআই। দুপুরে তাঁকে নিয়ে অন্য একটি বাড়িতে গিয়েছেন গোয়েন্দারা। দু’জায়গাতেই তল্লাশি চলেছে।