গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk হেনস্থাকাণ্ড :  দিল্লির শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি স্বাতীর

    হেনস্থাকাণ্ড :  দিল্লির শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি স্বাতীর

    0
    194
    Harassment Swati warns Delhi Education Minister
    Harassment Swati warns Delhi Education Minister

    হেনস্থাকাণ্ডে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনাকে জেলের খাটানোর হুঁশিয়ারি দিয়েছেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। স্বাতী মালিওয়ালকে নিগ্রহের অভিযোগ উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে।

    এদিকে, এই মামলার পালটা স্বাতী মালিওয়ালের দিকেই অভিযোগ আঙুল তুলেছে আপ। সম্প্রতি দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা অভিযোগ করেন, নিজে মামলা থেকে বাঁচতে বিজেপির ইশারায় এই সব করছেন স্বাতী মালিওয়াল।পাল্টা জবাবে স্বাতী মালিওয়াল বলেছেন, দিল্লির মন্ত্রী ভুয়ো গুজব ছড়াচ্ছেন।৮ বছর আগে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে ওই এফআইআর দায়ের হয়েছিল। তারপর থেকে মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নর দুজনের অনুমতিতে মহিলা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। ওই মামলা পুরোপুরি অসত্য। দেড় বছর আগে উচ্চ আদালত জানিয়েছে কোনও টাকার লেনদেন হয়নি এবং ওই মামলার উপর স্থগিতাদেশ দিয়েছে। একইসঙ্গে স্বাতী মালিওয়াল বলেছেন, বৈভব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে পর্যন্ত আপ তাঁকে লেডি সিংহম বলত, আর এখন বলা হচ্ছে তিনি নাকী বিজেপির এজেন্ট।তাঁরা  তাঁর আত্মীয় পরিবারের গাড়ির নম্বর ধরে সমস্ত তথ্য প্রকাশ করে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। ক্ষমতার নেশায় কাউকে ছোট করার যে প্রক্রিয়া চলছে তা শীঘ্রই সামনে আসবে।