গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকার নাইটক্লাবে বন্দুকবাজের হামলা, মৃত ১

    আমেরিকার নাইটক্লাবে বন্দুকবাজের হামলা, মৃত ১

    0
    120
    Gunman attacks American nightclub 1 dead
    Gunman attacks American nightclub 1 dead
    আবারও আমেরিকার নাইটক্লাবে বন্দুকবাজের হামলায় একজনের মৃত্যু হয়েছে।আহত আরও সাত। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটে কেনটাকির এক নাইটক্লাবে।
    জানা গিয়েছে, প্রতি উইকেন্ডের মতো এবারও ভিড় জমেছিল কেনটাকির এইচ ২০ নাইটক্লাবে। রাত একটার পর আচমকা এক বন্দুকবাজ হামলা চালায়। এলোপাথারি গুলি ছুড়তে শুরু হয়েছে। অনেকে আহত হন। তাদের মধ্যে একজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম জোসেফ ডি বোয়ার্স।এদিকে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।তবে বন্দুকবাজকে ধরতে পারেনি পুলিশ। কী কারণে গুলিবৃষ্টি, তাও এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে পুলিশ।