গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National উত্তপ্রদেশে দুর্ঘটনায় মৃত ১১, জ্বলল আগুন! 

    উত্তপ্রদেশে দুর্ঘটনায় মৃত ১১, জ্বলল আগুন! 

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরপ্রদেশে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ১১ জনের।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর ট্রাকটি দ্রামান্দগঞ্জ থেকে লাসোদার উদ্দেশে রওনা দিয়েছিল। মিরজাপুরের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অন্য একটি ট্রাকে ধাক্কা মারে। দু’টি ট্রাকের মাঝে পড়ে যায় একটি চারচাকা গাড়ি। ফলে সেই গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসবের মাঝেই রাতের অন্ধকারে আরও একটি চারচাকা গাড়ি ট্রাকটিকে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় যাত্রীদের। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
    আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।