গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National টেবিল টেনিসে শীর্ষে বাংলার ২ কন্যা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    টেবিল টেনিসে শীর্ষে বাংলার ২ কন্যা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    0
    192
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের সিন্ড্রেল দাস এবং দিব্যাংশি ভৌমিক। তাঁদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি লিখেছেন, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশি ভৌমিক-কে আন্তরিক অভিনন্দন। তাঁরা দজনেই কলকাতার ধানুকা ধুন্সের সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমির প্রশিক্ষার্থী। উল্লেখ্য, ভারতীয় এই জুটি ৩ হাজার ৯১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক্কেবারে শীর্ষে রয়েছে। তাঁরা পিছনে ফেলে দিয়েছেন চাইনিজ তাইপেই ইউ জিয়া এন এবং ইউ উইং সুয়ান এবং ফ্রান্সের লিয়ানা হোচার্ট এবং নীনা গুও ঝেংকে।