গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে ঝলসে মৃত ২, আহত একাধিক

    অন্ধ্রপ্রদেশে ঝলসে মৃত ২, আহত একাধিক

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স
    অন্ধ্রপ্রদেশের নান্দ্যাল জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে দু’জনের। বৃহস্পতিবার ভোররাতে একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের পর দু’টি গাড়িতেই আগুন ধরে যায়।
    ঘটনায় প্রাণ হারান বাসচালক এবং লরির চালক-সহকারী। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১টা ৩০ মিনিট নাগাদ। বেসরকারি বাসটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে তেলঙ্গানার হায়দরাবাদের দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটির ডান দিকের একটি টায়ার ফেটে যায়। টায়ার ফাটার সঙ্গে সঙ্গেই চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে এবং সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার লরিকে।
    লরিটি মোটরবাইক বোঝাই ছিল। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যেই বাস ও লরিতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা, বাসের কন্ডাক্টর এবং ক্লিনার দ্রুত এগিয়ে এসে জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। দুর্ঘটনার জেরে ওই এলাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।