গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk ৩০০ কোটি আয়ের লক্ষ্যে নিটের প্রশ্ন ফাঁস

    ৩০০ কোটি আয়ের লক্ষ্যে নিটের প্রশ্ন ফাঁস

    0
    131
    300 crore revenue target of NEET question leaked
    300 crore revenue target of NEET question leaked
    নিটের প্রশ্ন ফাঁস করে ৩০০ কোটি টাকা আয়ের লক্ষ্য ছিল চক্রীদের। এর জন্য বাছা হয়েছিল ৭০০ পরীক্ষার্থীকে।
    এমনটাই দাবি করেছেন প্রশ্নফাঁসের অন্যতম এক গুরু।তাঁর নাম বিজেন্দ্র গুপ্ত। প্রশ্নফাঁসের ঘটনায় এর আগে দু’বার গ্রেফতারও হয়েছিলেন বিজেন্দ্র গুপ্ত। কিন্তু পরে ছাড়াও পেয়ে গিয়েছিলেন। মার্চেই বিজেন্দ্র গুপ্তর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে তিনি দাবি করেছিলেন, নিটের প্রশ্ন ফাঁস হতে চলেছে। ঘটনাচক্রে দেখা গিয়েছে, নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যা নিয়ে গোটা দেশ তোলপাড়।এবার একটি স্টিং অপারেশনে বিজেন্দ্র গুপ্ত দাবি করেছেন, নিটের প্রশ্ন ফাঁস করে ২০০-৩০০ কোটি টাকা আয়ের লক্ষ্য ছিল চক্রীদের। এর জন্য বাছা হয়েছিল ৭০০ পরীক্ষার্থীকে। প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছনোর আগে রাস্তাতেই কিছু প্রশ্ন সরিয়ে নেওয়া হয়েছিল। যে গাড়ি করে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। এই প্রসঙ্গে বিজেন্দ্র গুপ্ত সঞ্জীব মুখিয়া এবং বিশাল চৌরাসিয়ারও নাম উল্লেখ করেছেন। ঘটনাচক্রে, এই দু’জনের বিরুদ্ধেই নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।