
একইসাথে চার স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। এরপরই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নিখোঁজ ছাত্রদের পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, চারজনই শিবনিবাস শ্রীশ্রী মহানন্দ হাইস্কুলের ছাত্র। বৃহস্পতিবার গতকাল বিকেলে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। সন্ধ্যা হলেও কেউ বাড়ি ফেরেনি । এরপর খোঁজাখুঁজি শুরু করলেও কোনও সন্ধান না পেয়ে কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে ঘটনাটা জানানো হয় পরিবারের পক্ষ থেকে। শুক্রবার সকাল পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি, ওই চার স্কুলছাত্রের। তাদের ছেলেরা না ফেরায় চিন্তায় সবকটি পরিবার। বাড়ির কাছে গর্তের পাশে পড়ে রয়েছে তাদের সাইকেল ও চটি।
স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।









