গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ওড়িশায় পথদুর্ঘটনায় মৃত ৬ কীর্তনিয়া

    ওড়িশায় পথদুর্ঘটনায় মৃত ৬ কীর্তনিয়া

    0
    119

    ওড়িশায় ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ছয় কীর্তনিয়ার। আহত হয়েছেন পাঁচ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরগড় জেলার গাইকানাপালি এলাকায়।

    এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোরে হেমগিরি থানা এলাকায় ট্রাকটিকে পিছন থেকে গিয়ে সজোরে ধাক্কা মারে ভ্যান গাড়িটি। তাতেই সওয়ার ছিলেন কীর্তনিয়ার দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল।

    সে কারণে হয়তো ভ্যানগাড়ির চালক ট্রাকটি দেখতে পাননি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পথ অবরোধ করেছেন স্থানীয়েরা।

    ছবি  সৌজন্যে : এক্স