গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রোনালদোর ৭০০

    রোনালদোর ৭০০

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। সর্বোচ্চ গোল ও ম্যাচ খেলার মালিক এবার আরেকটি প্রথমের রেকর্ড গড়েছেন।

    বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ৭০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা।আল রায়েদকে ২-১ ব্যবধানে আল নাসর হারালে রেকর্ড স্পর্শ করেছেন রোনালদো।স্মরনীয় মুহূর্তটি রাঙিয়েছেন ম্যাচে এক গোল করেও। এই নিয়ে শেষ টানা ৩ ম্যাচে গোল করেছেন তিনি। সব মিলিয়ে এবারের সিজনে ১৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। সাহায্য করেছেন ৩টিতে।সব মিলিয়ে,৩৯ বছর বয়সেও একটুর জন্যও গোলের খিদে কমেনি রোনালদোর। যেভাবে ছুটছেন তাতে মনে হচ্ছে চোট না পেলে এক হাজার গোলের স্বপ্ন পূরণ সময়ের ব্যাপার পর্তুগিজ অধিনায়কের। বর্তমানে তার গোল সংখ্যা ৯২১।অন্যদিকে,পাঁচ দলের হয়ে খেলে ৭ শো ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রোনালদো।শৈশবের ও প্রথম ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ১৩ ম্যাচ জিতেছেন।পরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দু’ মেয়াদে জিতেছেন ২১৪ ম্যাচ।আর সবচেয়ে বেশি ৩ শো ১৬ ম্যাচ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে।

    বাকি জয়ের ৯১ টি জুভেন্টাসের হয়ে জিতেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।আর বর্তমান ক্লাব আল নাসরের হয়ে জয়ের সংখ্যাটা দাঁড়িয়েছেন ৬৬ ম্যাচে।সামনে যে পরিসংখ্যানটা আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।