
আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। এর পর টানা দু’ ম্যাচে জিতেছে বটে, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনো পোঁড়াচ্ছে সেলেসাওদের।
আশঙ্কা রয়েছে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার।ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল।ব্রাজিলকে ২৫ মিনিটে লিড এন দেয় ইয়াগো। ২৬ ও বিরতির আগে জোড়া গোল করেন দেইভিদ ওয়াশিংটন। তওেব বিরতির পর নিজেদের ভুলে পয়েন্ট হারাতে বসে ব্রাজিল। ৭৬ ও ৮৪ মিনিটে দুই গোল শোধ করে ইকুয়েডর।আর তাতেই পূর্ণ ৩ পয়েন্ট পায় ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বি’ গ্রুপের তিনে অবস্থান করছে নেইমারের উত্তরসূরীরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের ফাইনাল স্টেজ।কারণ শেষ ম্যাচে তারা হারলে আর আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর জিতলে, ঘটবে বিপদ।
সেক্ষেত্রে সমান ৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের রাউন্ড নিশ্চিত করবে ইকুয়েডর।বি গ্রুপ থেকে এখন পর্যন্ত ফাইনাল স্টেজ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।৩ ম্যাচ শেষে দু’ দলেরই পয়েন্ট ৭।









