গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই, ব্যাহত বিমান পরিষেবা

    বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই, ব্যাহত বিমান পরিষেবা

    0
    446
    Dubai hit by rain flight services disrupted
    Dubai hit by rain flight services disrupted
    মরুঝড় আর বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর বলে পরিচিত দুবাইয়ে বিমান চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
    সূত্রের খবর, ঝোড়ো হাওয়ার প্রকোপে বিমান ওঠানামায় বিঘ্ন ঘটছে। এই অবস্থায় একের পর এক আন্তর্জাতিক বিমান হয় বাতিল, নয়তো তার সূচি বদল করতে বাধ্য হয়েছে বিদেশি উড়ান সংস্থাগুলি।সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাইয়ে ঘাঁটি করা এমিরেটসের উড়ান-সূচিতে। বহু যাত্রী এমিরেটসের বিমাবে কলকাতা থেকে দুবাই হয়ে ইউরোপ-আমেরিকায় যাতায়াত করেন।অন্যদিকে, বৃষ্টিতে ভেসে গিয়েছে দুবাইয়ের রাস্তা। ঝড়-বৃষ্টির প্রকোপে প্রতিবেশি ওমানে ১৮ জনের মৃত্যু হয়েছে। দুবাইয়ে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ-অফিস।বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহীর বহু অংশই জলমগ্ন হয়ে পড়েছে। বিপর্যস্ত জনজীবন। মরুদেশ আমিরশাহীতে বৃষ্টি এক বিরল ঘটনা। সেখানেই এমন বন্যা পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে আতঙ্কের।