গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk তিহাড় জেলে ফিরলেন কেজরিওয়াল 

    তিহাড় জেলে ফিরলেন কেজরিওয়াল 

    0
    138
    Kejriwal returned to Tihar Jail
    Kejriwal returned to Tihar Jail
    নিজেদের খেয়াল রাখবেন। তিহাড় জেলে আত্মসমর্পণের আবহে দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
    ২১ দিন অন্তর্বর্তী জামিনের পর রবিবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন আপ প্রধান।জামিনের মেয়াদ শেষ হওয়ার পরেও বাড়তি সময় চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে তা গ্রাহ্য হয়নি। এদিন তিহাড়ে ফেরার আগে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে কনট প্লেসে হনুমান মন্দিরে গিয়ে প্রভু হনুমানের আশীর্বাদ নিয়েছেন। সেখান থেকে দলীয় কার্যালয়ে গিয়ে সমস্ত আপ নেতা ও কর্মীদের সঙ্গে দেখা করেছেন তিনি। এদিন আপ প্রধানের জেল যাত্রার সময় রাজধানীর রাস্তায় জন সমুদ্র দেখা গিয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের পাশে দেখা গিয়েছে আপ নেত্রী তথা মন্ত্রী অতিশি মারলেন, সাংসদ সঞ্জয় সিং-সহ শীর্ষ নেতাদের। এরপর দলীয় দফতর থেকে বেরিয়ে তিহাড়ে গিয়ে আত্মসমর্পণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে জেলে ফেরার আগে এক্স বার্তায় দিল্লির নাগরিকদের উদ্দেশ অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সকলে নিজেদের রাখবেন। জেল থেকে সকলের জন্য চিন্তা হবে তাঁর। দিল্লিবাসী খুশি থাকলে তিনিও আনন্দিত হবেন। জয় হিন্দ।