গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk ছেলেধরা সন্দেহে এবার মোহনপুরে গণপিটুনি

    ছেলেধরা সন্দেহে এবার মোহনপুরে গণপিটুনি

    0
    166
    CHELEDHORA SONDEHE EBAR ASHOK NAGARE GANOPITUNI
    CHELEDHORA SONDEHE EBAR ASHOK NAGARE GANOPITUNI

    এ যেন গণপিটুনির সিরিজ। বারাসত, অশোকনগরের পর এবার ব্যারাকপুর। পুলিশের মাইকিং, প্রচার সত্ত্বেও সচেতনতা ফিরছে না মানুষের মনে।

    গুজবের জেরে ব্যারাকপুরের মোহনপুরে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। কল্যাণী এক্সপ্রেস লাগোয়া একটি মেলায় শিশু চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয স্থানীয়রা। পরে জানা যায় ওই যুবক পাশের এলাকার বাসিন্দা, দিনমজুরের কাজ করেন। শুধুমাত্র গুজবের জেরেই স্থানীয়দের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। জখম ওই যুবককে প্রথমে বিএন বসু হাসপাতাল এবং পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শুক্রবার অশোকনগরের ভুরকুণ্ডায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বেধড়ক মারধর করেছে স্থানীয়রা। মহিলাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। মারধরের ঘটনায় ৩ মহিলা সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারও আগে বারাসতে বাচ্চা চুরির অভিযোগে এক মহিলা সহ ২ জনকে বেধড়ক মারধর করেছিল স্থানীয়রা। গুজব ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ৪ জন গ্রুপ অ্যাডমিন সহ ১৭ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতরা বারাসতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে বিভ্রান্ত হয়েছিলেন বলে জানায়।