গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk তিস্তা জটে বিশেষজ্ঞ দল, ভারত বিশ্বস্ত বন্ধু

    তিস্তা জটে বিশেষজ্ঞ দল, ভারত বিশ্বস্ত বন্ধু

    0
    159
    HASINA K EID ER SUVECHHA MODI R
    HASINA K EID ER SUVECHHA MODI R

    বাংলাদেশে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি বিশেষজ্ঞ দল দ্রুত বাংলাদেশ সফর করবে। দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

     

    মাত্র এক বছরে অনেকগুলি বড় উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা উৎপাদন ও সেনার আধুনিকীকরণে সাহায্য করবে ভারত। সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার মোকাবিলায় দুই দেশ সহযোগিতা করবে। গঙ্গার জলবন্টন চুক্তির নবীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। গোটা বিশ্বে যখন বিভিন্ন জায়গায় যুদ্ধের আবহ, তখন ভারত ও বাংলাদেশ বন্ধুত্বের নজির গড়েছে। তাঁর মন্তব্য, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণেই বাংলাদেশও এতটা উন্নতি করতে পেরেছে। আর্থ-সামাজিক দিক থেকে দুই দেশই একের অপরকে যথেষ্ট সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের সময়ে ভারতের সহযোগিতার কথাও তুলে ধরেছেন তিনি।