গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk পেরুতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

    পেরুতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

    0
    141
    7.2 magnitude earthquake in Peru
    7.2 magnitude earthquake in Peru
    পেরুর উপকূলে জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। 
     ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা।স্থানীয় সময় শুক্রবার ভোরে পেরুর সমুদ্র উপকূলে জোরালো কম্পন নুভূত হয়।ভূমিকম্পের জেরে কমপক্ষে তিনজন আহত হয়েছে।জানা গিয়েছে, কেন্দ্রস্থল থেকে প্রায় ৬০০ মাইল দূরে রাজধানী লিমা পর্যন্ত বহুতল কেঁপে উঠে। পেরুর আরেকুইপা অঞ্চলের উপকূল থেকে প্রায় এক মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে ইউএসজিএস জানিয়েছে। পেরুর ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আরেকুইপাতেও বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে।ভয়াবহ ভূমিকম্পের জের পেরুর একাধিক জায়গায় ভূমিধস, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।বহু রাস্তা অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।প্রায় ৩৩ মিলিয়ন জনসংখ্যার পেরু প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত। এটি আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবল ভূমিকম্পপ্রবণ এলাকা।  প্রতি বছর পেরুতে শতাধিক ভূমিকম্প শনাক্ত হয়।