গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk নিটকাণ্ডে প্রশ্নের মুখে দেশের শিক্ষাব্যবস্থা : রাহুল 

    নিটকাণ্ডে প্রশ্নের মুখে দেশের শিক্ষাব্যবস্থা : রাহুল 

    0
    183
    The countrys education system is under question due to scandals  Rahul
    The countrys education system is under question due to scandals Rahul
    নিট প্রশ্নফাঁসকাণ্ডের জন্য প্রশ্নের মুখে দেশের শিক্ষাব্যবস্থা। লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা।
    বাদল অধিবেশনের প্রথম দিনই নিট প্রশফাঁস ইস্যু নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে রাহুল গান্ধী ও ধর্মেন্দ্র প্রধানের মধ্যে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের পরীক্ষা ব্যবস্থাতেই গলদ সুস্পষ্ট। শুধুমাত্র নিট নয় দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে গলদ দেশের জন্য একগুরুতর সমস্যা। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া বাকি সকলের ঘাড়ে দোষ চাপিয়েছেন। তাঁর মনে হয় বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় যা ঘটছে তার মৌলিক বিষয়গুলি শিক্ষামন্ত্রী বোঝেন না। পাশাপাশি দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, লাখ লাখ মানুষের বিশ্বাস যদি তাঁর কাছে টাকা থাকে বা সে বিত্তশালী হয় তবে দেশের শিক্ষা ব্যবস্থাতেই কিনে নেওয়া যায়। বিরোধীদেরও এই একই বিশ্বাস।একই সঙ্গে এই নিতে ইস্যুতে আলাদা ভাবে একদিন আলোচনা চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।